লংগদু প্রতিনিধি | ০৭:০৮ পিএম, ২০২০-১১-২৬
রাঙ্গামাটি লংগদু উপজেলার গাঁথাছড়া এ আইডিসি টিলায় কুরআনের তাৎপর্য নিয়ে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৫ নভেম্বর) গাঁথাছড়া এফ আইডিসি টিলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এফ আইডিসি যুব সমাজের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি ছিলেন মাওঃ মুস্তাকিম বিল্লাহ, এতে সভাপতিত্ব করেন গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ফোরকান আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার কলরব শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা মুফতি সাঈদ আহমদে ।
এসময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আমিনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলী সহ বিভিন্ন মসজিদের খতিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওয়াজে বক্তারা বলেন পবিত্র কুরআন ও আল্লাহ রাসুল (সঃ) আদর্শ দিয়ে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। কুরানের বাণী সকলের মাঝে পৌঁছে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তারা আরো বলেন যারা রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করবে আমরা তাদের ছাড় দিবোনা, তারই সাথে ইসলাম বিদ্বেষী সকল রাষ্ট্রের পণ্য ভয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে তাগিদ করেন তারা। শেষে মাহফিল কমিটির সভাপতি গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমদ, মাও সাঈদ আহমদের দোয়া মুনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited